নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ আগস্ট ২০২৫ প্রিন্ট ২৮০ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারী’২৫-মার্চ’২৫) ও গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। গত হিসাববছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৩৬ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিলো ৭৬ টাকা ০৫ পয়সা।
এছাড়া, গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিলো ৭৮ টাকা ৫৩ পয়সা।
Posted ০২:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com