নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ প্রিন্ট ১৫১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে ।
কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ও এসবিএসি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটির এজিএম আজ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২৪ জুন।
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি : কোম্পানিটির এজিএম আজ সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ৩১ জুলাই।
এসবিএসি ব্যাংক পিএলসি : কোম্পানিটির এজিএম আজ সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২৬ জুন।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com