Ad
x

এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   প্রিন্ট   ৩২৯ বার পঠিত

এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসি’র ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়।

ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোকলেছুর রহমান।

স্বাধীন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, পরিচালক মুশফিকুর রহমান, স্বাধীন পরিচালক অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া, শরিয়াহ তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আব্দুর রাজ্জাক এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. রবিউল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া এবং মো. নাজিমুদ্দৌলা, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব ও ইভিপি মো. মোকাদ্দেস আলী এফসিএস সভা পরিচালনা করেন। এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৪ সালে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক নির্বাচন এবং বিভিন্ন এজেন্ডা অনুমোদন করেন।

ব্যাংকের ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন ধারাবাহিক প্রবৃদ্ধি তথ্য তুলে ধরা হয়। মোট আমানতের পরিমাণ ৯,৬৮৩ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪% বেশি। ঋণ ও অগ্রিমের পরিমাণ ৮,৮৬৪ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় ২% বেশি। মোট সম্পদের পরিমাণ ১২,৪৬০ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে যেখানে পরিচালন মুনাফার পরিমাণ ২৭২ কোটি টাকা। ২০২৪ সালে এসবিএসি ব্যাংক প্রায় ৩,০০০ কোটি টাকার রপ্তানি অর্থায়ন, ৪,০০০ কোটি টাকার আমদানি বাণিজ্য এবং ১,১৪৫ কোটি টাকার রেমিট্যান্স সংগ্রহ করে।

Facebook Comments Box

Posted ০৬:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com