Ad
x

ডাকসু নির্বাচনে সাদিক ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ১৮৯ বার পঠিত

ডাকসু নির্বাচনে সাদিক ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমকে ভিপি হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

১৮টি হলের চূড়ান্ত ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১৮১৫ ভোট পেয়েছেন।

জিএস পদে এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । আর শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ৮৪৫ ভোট, প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘমল্লার বসু ৪৬৪৫ ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দীন খান ৯৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪২৫৮ ভোট ।

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

 

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com