Ad
x

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২০৭ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭৪৯ বারে ২ লাখ ৩৫ হাজার ৭৭  টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৬৪১ বারে ৪ লাখ ৭৩ হাজার ৬৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা রানার অটোমোবাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪০০ বারে ২১ লাখ ১১ হাজার ১৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – নাহি অ্যালুমিনিয়ামের ৯.৬২ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৩৮ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৮.৮৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৭.৯৭ শতাংশ, আফতাব অটোর ৭.১৮ শতাংশ, ইফাদ অটোসের ৭.১৭ শতাংশ এবং সাউথ বাংলা ব্যাংকের ৭.০২ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com