নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ৩১১ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভোলোর শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ ২৩ হাজার টাকার। ১২কোটি ৪৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান মুন্নু ফেব্রিক্স লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফাইন ফুডস, ডমিনেজ, একমি পেস্টিসাইডস , সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ০৬:০২ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন