বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আলহাজ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ১৮৮ বার পঠিত

আলহাজ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৩৫ শতাংশ বোনাস।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ৭ পয়সা আয় হয়েছে। আগের বছর ৭৮ পয়সা লোকসান হয়েছিল।
বিদায়ী বছরের কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর মাইনাস ৩ টাকা ২৩ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৫২ পয়সা।

আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠেয় এই এজিএমে অনলাইনেও যোগ দেওয়ার সুযোগ থাকবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।

Facebook Comments Box

Posted ০২:১০ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com