বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিএনপির নির্বাচনী ইশতেহার পুঁজিবাজারের জন্য আশাব্যঞ্জক উদ্যোগ : ডিবিএ

রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ২০৬ বার পঠিত

বিএনপির নির্বাচনী ইশতেহার পুঁজিবাজারের জন্য আশাব্যঞ্জক উদ্যোগ : ডিবিএ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারকে দেশের পুঁজিবাজারের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে দেখছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে দলটির সুনির্দিষ্ট পরিকল্পনা ও উন্নয়ন ভাবনার অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের এই সংগঠন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এতে দেশের পুঁজিবাজারের সংস্কার, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও করণীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়, যা সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আশার সঞ্চার করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান এবং তারেক রহমানসহ দলের শীর্ষ নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে এবং এ খাতের সংস্কার ও উন্নয়নসংক্রান্ত সুস্পষ্ট পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছে।’

সাইফুল ইসলাম আরও উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পুঁজিবাজারকে এমন প্রত্যাশিত গুরুত্ব দিতে দেখা যায়নি। ডিবিএ দীর্ঘদিন ধরে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এবং সভা-সেমিনারের মাধ্যমে পুঁজিবাজারকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে স্বীকৃতি দেওয়া এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল। বিএনপির ঘোষিত ইশতেহারের মাধ্যমে সেই দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করে সংগঠনটি।

ডিবিএর আশা– ঘোষিত ইশতেহারের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। সেই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, বাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং সামগ্রিক গতিশীলতা আরও ত্বরান্বিত হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৩:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com