বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ প্রিন্ট ৩১ বার পঠিত
প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ৩৪৪তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন।
সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান; পরিচালক এমএ আউয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, এমএ মালেক, নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আক্তার; স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও অধ্যাপক শামছুন নাহার; উপদেষ্টা মো. রেজাউল করিম এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ মোস্তবা উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রগতি ইন্স্যুরেন্সের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল; প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অবসর) সাদাত মো. মুসা; অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী।
Posted ০৫:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com