নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট ৮৩ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৫ বারে ১ কোটি ২৩ লাখ ৭২ হাজার ১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ২৮২ বারে ৩০ লাখ ২৫ হাজার ২৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। ফান্ডটির ২৫৫ বারে ১৭ লাখ ৫৯ হাজার ৩৬২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপার অ্যান্ডের ৭.৫২ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৭.৪১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭.১৬ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ এবং আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ বেড়েছে।
Posted ০৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com