নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট ৭৩ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৬ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার ডিএসইতে ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে আগের দিন থেকে ২৮৬ কোটি ৫২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ২৮৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৫টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮৪ পয়েন্ট কমেছে। সিএসইতে ২১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
Posted ০৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com