শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিক্রেতা সংকটে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   প্রিন্ট   ৬২ বার পঠিত

বিক্রেতা সংকটে ৭ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, তুংহাই নিটিং, সি অ্যান্ড এ টেক্সটাইল, নূরানী ডাইং, বিআইএফসি, ফার্স্ট ফাইন্যান্স ও এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইতে প্রিমিয়ার লিজিংয়ের স্ক্রিনে ৮৩ লাখ ৫৬ হাজার ৯৬১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। আলোচ্য সময়ে ত্ংুহাই নিটিংয়ের স্ক্রিনে ৩ লাখ ২৩ হাজার ৭৭৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। একই সময়ে সি অ্যান্ড এ টেক্সটাইল, নূরানী ডাইং, বিআইএফসি, ফার্স্ট ফাইন্যান্স ও এপোলো ইস্পাত কমপ্লেক্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Facebook Comments Box
×

Posted ০৬:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com