সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   প্রিন্ট   ১১৩ বার পঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান ও মানববন্ধন পালন করছেন। তারা কেন্দ্রীয় ব্যাংককে হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী ১২ মার্চ ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। মূল দাবিগুলো হলো ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করা, ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দেওয়া এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক করা।

মানববন্ধনে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের নির্দেশে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরে মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বক্তব্য, এটি অন্যায্য এবং আমানতকারীদের জন্য ক্ষতিকর। বক্তারা আরও বলেন, দীর্ঘ দুই বছর ধরে তারা মূলধন ও মুনাফা তুলতে পারছেন না, ফলে বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে এবং দৈনন্দিন জীবনযাত্রা মানবেতর হয়ে উঠেছে। তারা চায় চুক্তি অনুযায়ী আমানতের পুরো অর্থ ফেরত দেওয়া হোক এবং ব্যাংকের সকল লেনদেন স্বাভাবিকভাবে পরিচালিত হোক।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পূর্ববর্তী সরকারের সময় যাদের সম্পদের অবৈধ ব্যবহার বা অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, যার মধ্যে সরকারী অনুদান ২০ হাজার কোটি টাকা, বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের তহবিল থেকে দেওয়া হবে। এছাড়া, প্রায় ৭৮ লাখ আমানতকারীকে সর্বাধিক দুই লাখ টাকা করে বিমা তহবিল থেকে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com