নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স ও গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, যমুনা ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘(এএ১)’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। নিটল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘(এএএ)’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গোল্ডেন হার্ভেস্টের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘(বিবি)’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৫’ রেটিং হয়েছে।
Posted ০৫:০১ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com