নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৪ মার্চ ২০২৬ প্রিন্ট ৪৭ বার পঠিত
দেশের অন্যতম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান গোল্ডেন লাইন ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোঃ জসিম উদ্দিন।
সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁর দীর্ঘদিনের সাফল্য, দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদোন্নতি প্রদান করে।
মোঃ জসিম উদ্দিন বর্তমানে Dhaka University Alumni Association of Banking & Insurance (DUAAB)-এর অফিস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তাঁর এই পদোন্নতিতে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বীমা খাত সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।
জানা যায়, ২০০০ সালের শুরুতে তিনি Golden Life Insurance Limited-এ ফিল্ড অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানের আস্থা অর্জন করেন। ২০১১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতি বছর ব্যবসায় প্রথম স্থান অর্জন করে তিনি বিরল এক কৃতিত্বের নজির স্থাপন করেন এবং এই সময়ে তিনি মোট ছয়টি স্বর্ণপদক লাভ করেন।
তাঁর অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১১ সালের ১৮ অক্টোবর তাকে প্রজেক্ট ডিরেক্টর (PD) হিসেবে প্রধান কার্যালয়ে দায়িত্ব প্রদান করা হয়। এরপর তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প দক্ষতার সঙ্গে পরিচালনা করেন এবং অধিকাংশ বছরেই ব্যবসায়িক সাফল্যের শীর্ষস্থান ধরে রাখেন।
২০২০ সালের ১ অক্টোবর তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (DMD) ও প্রজেক্ট ডিরেক্টর (PD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০২৬ সালের ৫ মার্চ মহান আল্লাহর অশেষ রহমতে এবং ধারাবাহিক ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (Additional Managing Director) পদে পদোন্নতি প্রদান করে।
শিক্ষাজীবনেও মোঃ জসিম উদ্দিন ছিলেন কৃতিত্বের স্বাক্ষরধারী। তিনি ১৯৯৩ সালে এসএসসি এবং ১৯৯৫ সালে এইচএসসি সম্পন্ন করেন। পরে ২০০০ সালে National University থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি University of Dhaka থেকে Master of Actuarial Science (MAS) ডিগ্রি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।
সহকর্মীরা মনে করেন, জসিম উদ্দিনের এই পদোন্নতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি প্রতিষ্ঠান এবং দেশের বীমা খাতের জন্যও গর্বের বিষয়। নতুন দায়িত্বে তিনি তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বীমা খাতের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Posted ০৭:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com