শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
জীবন বীমা খাতে ২০২৬ সালের প্রথম তিন মাস

গ্রস প্রিমিয়াম ২৯১৫ কোটি টাকা

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট   ১৪১ বার পঠিত

গ্রস প্রিমিয়াম ২৯১৫ কোটি টাকা

২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশের জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২ হাজার ৯১৫ কোটি ৬০ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে (আইডিআরএ) কোম্পানিগুলোর পাঠানো অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশের জীবন বীমা বাজারের বড় অংশ কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। মোট প্রিমিয়ামের উল্লেখযোগ্য অংশই এসেছে শীর্ষ ১০ কোম্পানি থেকে। এরমধ্যে সর্বোচ্চ গ্রস প্রিমিয়াম সংগ্রহ করেছে মেটলাইফ বাংলাদেশ । প্রতিষ্ঠানটির সংগ্রহ ৯৬৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট বাজারের প্রায় এক-তৃতীয়াংশের কাছাকাছি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, যার গ্রস প্রিমিয়াম ৩৮১ কোটি ৬৩ লাখ টাকা।

এরপর রয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স (২৭২ কোটি ৮৮ লাখ টাকা) এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স (২১৪ কোটি ০৬ লাখ টাকা)। এছাড়া সোনালী লাইফ ২০৩ কোটি ৬৫ লাখ টাকা, জীবন বীমা কর্পোরেশন ১৯৪ কোটি ৮৩ লাখ টাকা এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৯২ কোটি ৫৯ লাখ টাকা গ্রস প্রিমিয়াম সংগ্রহ করে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।
শীর্ষ দশের মধ্যে আরও রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৮৪ কোটি ৮৪ লাখ টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৫১ কোটি ৩৪ লাখ টাকা, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫০ কোটি ৮৯ লাখ টাকা।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর সেবা, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং নতুন বীমা পণ্যের সম্প্রসারণের মাধ্যমে জীবন বীমা খাতের প্রিমিয়াম আয় আরও বাড়তে পারে।

অন্যান্য কোম্পানির মধ্যে আকিজ তাকাফুল লাইফ ১২ কোটি ৭২ লাখ, আলফা ইসলামী লাইফ ৫০ কোটি ৮৯ লাখ, আস্থা লাইফ ১৬ কোটি ৬৬ লাখ, বায়রা লাইফ ১ লাখ, বেঙ্গল ইসলামী লাইফ ১৮ কোটি ৪১ লাখ, বেস্ট লাইফ ৬ কোটি ৮৯ লাখ, চার্টার্ড লাইফ ১৭ কোটি ০২ লাখ, ডায়মন্ড লাইফ ৯৬ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ৪৫ কোটি ১৫ লাখ, গোল্ডেন লাইফ ৩ কোটি ৪৩ লাখ, হোমল্যান্ড লাইফ ৫২ লাখ, যমুনা লাইফ ৩ কোটি ১৬ লাখ, এলআইসি বাংলাদেশ ৪ কোটি ৩৮ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩১ কোটি ৫৫ লাখ, মার্কেন্টাইল ইসলামী লাইফ ৯ কোটি ৭৯ লাখ, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৫৪ লাখ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৬৬ লাখ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৮৪ কোটি ৮৪ লাখ, প্রগতি লাইফ ১৯২ কোটি ৫৯ লাখ, প্রাইম ইসলামী লাইফ ৪৬ কোটি ৬৩ লাখ, প্রোগ্রেসিভ লাইফ ৩ কোটি ৫১ লাখ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ৫ কোটি ৯৭ লাখ, রূপালী লাইফ ৩৭ কোটি ১৬ লাখ, সন্ধানী লাইফ ৫১ কোটি ৩৪ লাখ, শান্তা লাইফ ৩ কোটি ১৭ লাখ, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৩৫ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ০৬ লাখ, স্বদেশ লাইফ ২ কোটি ১৯ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ১৪ কোটি ২৯ লাখ, জেনিথ ইসলামী ৮ কোটি ৩৫ লাখ টাকা গ্রস প্রিমিয়াম সংগ্রহ করেছে।

 

Facebook Comments Box

Posted ০২:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com