নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ মার্চ ২০২৬ প্রিন্ট ৫২ বার পঠিত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। আজ সোমবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইনসের আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় এসব গন্তব্যে ঢাকা থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসকে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল করতে হচ্ছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত: ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই): ৮টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি,এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি সহ মোট ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি, ১৩ মার্চ ২৫ টি, ১৪ মার্চ ২৪ টি, ১৫ মার্চ ২৩ টি এবং ১৬ মার্চ (সোমবার) ২৮ টি ফ্লাইট বাতিল হয়েছে।
Posted ০৩:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com