নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


