নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৯ মার্চ ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৪ বারে ২ লাখ ৬৭ হাজার ৫৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১২৬ বারে ২৪ লাখ ৯৬ হাজার ৬৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৮ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৯৮৫ বারে ৬ লাখ ৫৭ হাজার ৮০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-আইসিবি অগ্রণী ফান্ডের ৪.৩৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৪.২৬ শতাংশ, আইসিবি সোনালি ব্যাংক ফান্ডের ৪.০০ শতাংশ, একটিভ ফাইনের ৩.৯০ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ৩.৮৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.৮০ শতাংশ ও প্রিমিয়ার ব্যাংকের ৩.৭৭ শতাংশ শেয়ার দর কমেছে।
Posted ০৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com