সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দর বৃদ্ধির শীর্ষে রংপুর ফাউন্ড্রি

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৭৯ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে রংপুর ফাউন্ড্রি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ৭৩৫ বারে ৩ লাখ ৩৬ হাজার ১৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ড্যাফেডিল কম্পিউটার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৩৪ বারে ৯৫ লাখ ৩৬ হাজার ৬০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩২ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮৯ বারে ৩ লাখ ৮৩ হাজার ৩৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.৫২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৩.৯০ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৩.১৪ শতাংশ, এপেক্স ট্যানারীর ২.৭০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ২.১২ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১.৯১ শতাংশ ও ডরিন পাওয়ারের ১.৮৮ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box
×

Posted ০৪:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com