বিজ্ঞপ্তি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ প্রিন্ট ২৫১ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র খুলনা অঞ্চলের বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প পরিচালক সোলাইমান হোসেন সোহাগ।
ইসলামী ডিপিএস প্রকল্পের সিনিয়র জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আব্দুর রহমান, রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।
Posted ০৭:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com