সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২০ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ২১ বার পঠিত

১৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোট ১৭টি কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। এর মধ্যে লভ্যাংশ ও ২০২৫ সালের আর্থিক হিসাব অনুমোদনের জন্য ৬টি কোম্পানি সভা করবে। ব্র্যাক ব্যাংক ও রূপালি ইন্স্যুরেন্সের সভা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের সভা ২৮ এপ্রিল, যমুনা ব্যাংকের ২৯ এপ্রিল এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের সভা ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব সভায় কোম্পানিগুলোর আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হবে এবং একই সঙ্গে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে চলতি অর্থবছরের (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) নয় মাসের ব্যবসায়িক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের জন্য আরও ১১টি কোম্পানি সভা করবে। ইবনে সিনার সভা ২২ এপ্রিল, এনার্জিপ্যাক পাওয়ার ও বাংলাদেশ সাবমেরিন কেবলের সভা ২৩ এপ্রিল, হাক্কানি পাল্প, ন্যাশনাল পলিমার ও শমরিতা হসপিটালের সভা ২৫ এপ্রিল, সালভো কেমিক্যালের সভা ২৬ এপ্রিল, ই-জেনারেশন ও ইনডেক্স অ্যাগ্রোর সভা ২৭ এপ্রিল এবং উসমানিয়া গ্লাস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সভা ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব সভায় কোম্পানিগুলোর ৯ মাসের ব্যবসায়িক পারফরম্যান্স অনুমোদন ও প্রকাশ করা হবে।

Facebook Comments Box
×

Posted ০৬:০৩ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com