সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বগুড়ায় মেঘনা লাইফের ৩০ লাখ টাকার মৃত্যু দাবি পরিশোধ

বিজ্ঞপ্তি

সোমবার, ২০ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৬৫ বার পঠিত

বগুড়ায় মেঘনা লাইফের ৩০ লাখ টাকার মৃত্যু দাবি পরিশোধ

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ইসলামি বীমা (তাকাফুল) ডিভিশনের এক গ্রাহকের মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তির কাছে ৩০ লাখ টাকার বেশি বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বগুড়ার হোটেল ক্যাসল সোয়াদে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহক মরহুম মজনুর রহমানের নমিনি মোছা. আখিয়ারা খাতুনের হাতে ৩০ লাখ ৫১ হাজার ২০০ টাকার এই চেক তুলে দেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক,এফসিএ।

অনুষ্ঠানে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মেঘনা লাইফ তার গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। বিগত বছরগুলোতে মেঘনা লাইফ ৪ হাজার ৪২৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এর মধ্যে ১৪ হাজার ৮২২ জন পলিসিহোল্ডারের নমিনির কাছে মৃত্যু দাবি দেওয়া হয়েছে।
গ্রাহক ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই মেঘনা লাইফের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

 

 

Facebook Comments Box
×

Posted ০৬:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com