বিজ্ঞপ্তি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২৪ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ময়মনসিংহ অঞ্চলের বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা শনিবার (৪ সেপ্টেম্বর) সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী সাকিল মাহমুদের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, মহাব্যবস্থাপক রাশেদুল ইসলাম ও পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক হাফিজুল ইসলাম প্রমুখ। সভা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করা হয়।
Posted ০৬:৫২ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com