এম,এম,আর কামরুল
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ প্রিন্ট ১৬৯ বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৩১৬.১৮ পয়েন্টে অবস্থান করে।
এদিন সারাদিনে মূল বাজারে মোট লেনদেন হয়েছে ৯৮২.৪২ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৬টির শেয়ারদর বেড়েছে, বিপরীতে কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর।
বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে থাকা টপ টেন গেইনার তালিকায় উঠে এসেছে সাফকো স্পিনিং, এপেক্স ট্যানারি, পূরবী জেনারেল, আজিজ পাইপ, সন্ধানী ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং সাউথইস্ট ব্যাংক।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচকটি দিনের শুরুতে ৫২৯৮.৫৯ পয়েন্টে লেনদেন শুরু করে এবং এক পর্যায়ে ৫৭ পয়েন্ট বেড়ে সর্বোচ্চ ৫৩৫৪.৯২ পয়েন্টে পৌঁছে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে বিক্রির চাপ বাড়তে থাকে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকছুদকে পরিবর্তনের গুঞ্জনকে কেন্দ্র করে সকালে বাজারে শক্তিশালী ক্রয়চাপ তৈরি হয়। কিন্তু দুপুর নাগাদ এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়, ফলে বিক্রির চাপ বৃদ্ধি পায়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় রবিবার অনেক বিনিয়োগকারী লাভ তুলে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। এর ফলে সূচক সামান্য বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।
Posted ০৭:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com