নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৩ মে ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ০১ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ০৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুন।
Posted ০৪:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com