সোমবার ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
জীবন বীমা খাতে প্রথম প্রান্তিকে শক্তিশালী প্রবৃদ্ধি

তিন মাসে ২৫ কোম্পানির গ্রস প্রিমিয়াম ২,৫৮৪ কোটি টাকা

সোমবার, ১১ মে ২০২৬   প্রিন্ট   ৩৯৬ বার পঠিত

তিন মাসে ২৫ কোম্পানির গ্রস প্রিমিয়াম ২,৫৮৪ কোটি টাকা

২০২৬ সালের প্রথম তিন মাসে দেশের জীবন বীমা খাতের ২৫টি কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৪ কোটি ৬৯ লাখ টাকা। খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে নির্ধারিত সময়ে জমা দেয়া কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
২০২৫ সালে পুরো বছরে ৩৬টি জীবন বীমা কোম্পানির মোট গ্রস প্রিমিয়াম ছিল ১৩ হাজার ৯৯ কোটি টাকা, যা ২০২৪ সালের ১২ হাজার ৩০৬ কোটি টাকার তুলনায় বেশি।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, জীবন বীমা খাতের এই ২৫ কোম্পানির মধ্যে ২০২৬ সালের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি গ্রস প্রিমিয়াম আয় করেছে মেটলাইফ বাংলাদেশ। কোম্পানিটির গ্রস প্রিমিয়াম ৯৬৩ কোটি ৩৮ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যার গ্রস প্রিমিয়াম ৩৮১ কোটি ৬৩ লাখ টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, কোম্পানিটির প্রিমিয়াম ২৭২ কোটি ৮৮ লাখ টাকা।


এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রস প্রিমিয়াম ২১৪ কোটি ৬ লাখ টাকা, জীবন বীমা কর্পোরেশনের ১৯৪ কোটি ৮৩ লাখ টাকা এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৯২ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম ৫০ কোটি ৮৯ লাখ টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৫১ কোটি ৩৪ লাখ টাকা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪৬ কোটি ৬৩ লাখ টাকা এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪৫ কোটি ১৫ লাখ টাকা।
এছাড়া রূপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম ৩৭ কোটি ১৬ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩১ কোটি ৫৫ লাখ টাকা, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৪১ লাখ টাকা এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ২ লাখ টাকা।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স (১৬.৬৬ কোটি টাকা), আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (১২.৭২ কোটি টাকা), মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স (৯.৭৯ কোটি টাকা), বেস্ট লাইফ ইন্স্যুরেন্স (৬.৮৯ কোটি টাকা), শান্তা লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৭ লাখ টাকা, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৬ লাখ টাকা এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ কোটি ৩৫ লাখ টাকা গ্রস প্রিমিয়াম অর্জিত হয়েছে।

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশের (৪.৩৮ কোটি টাকা), এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স (৩.৫৪ কোটি টাকা) এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম ৩.৫১ কোটি টাকা।

অন্যদিকে, অপেক্ষাকৃত কম প্রিমিয়াম আয় করেছে কয়েকটি কোম্পানি। এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রস প্রিমিয়াম মাত্র ১ লাখ টাকা।

এদিকে ২০২৫ সালেও জীবন বীমা খাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা দেখা গেছে। বছরটিতে ৩৬ কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ছিল ১৩ হাজার ৯৯ কোটি ৮ লাখ টাকা। আইডিআরএ’র কাছে পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে আসে।

Facebook Comments Box

Posted ০৯:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com