বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ১২ মে ২০২৬ প্রিন্ট ১৭ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি(ডিএসই)-এর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে “ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড” তালিকাভুক্তির লক্ষ্যে ডিএসই ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার (১২ মে) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএসই কার্যালয়ে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফায়েত উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিবিএল সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডসহ ডিএসই এটিবি প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৮টি বন্ড এবং ১টি ইক্যুইটি তালিকাভুক্ত রয়েছে।
Posted ০৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com