নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩০ টির, দর কমেছে ১১৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭ টির।ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১৬৮ কোটি ৪ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯১২ কোটি ৩৮ লাখ টাকা। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৮ টির কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। সিএসইতে ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com