নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৮২ বারে ২১ লাখ ৬৭ হাজার ৮২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮০ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৭৮ বারে ১২ লাখ ৬১ হাজার ১৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৫ লাখ টাকা।তালিকার ৩য় স্থানে থাকা গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। ফান্ডটি ১৫৮ বারে ১৪ লাখ ২৭ হাজার ৯৭৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –অ্যারামিটের ৮.৪৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৮.১১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭.৮৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৬.২৮ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬.২৩ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬.২১ শতাংশ ও সিলকো ফার্মাসিউটিক্যালসের ৫.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com