Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

শনিবার, ২৭ জুন ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১১ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা খাতে। এই খাতে ২.৯২ শতাংশ দর বেড়েছে। ভ্রমণ-অবকাশ খাতে ২.৬৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পাট খাতে ২.০৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে আর্থিক খাতে ১.৮৩ শতাংশ, ট্যানারি খাতে ১.৭৯ শতাংশ, বস্ত্র খাতে ১.১২ শতাংশ, কাগজ খাতে দশমিক ৯১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৭৩ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৫৬ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ৩৩ শতাংশ ও ফার্মা খাতে দশমিক ৩২ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com