Ad
x

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

রবিবার, ২৮ জুন ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১৫ হাজার ৯৭৩ বারে ৩ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০৫ কোটি ৫৬ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা দেশ গার্মেন্টেসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১২১ বারে ৪ লাখ ৭২ হাজার ৯৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৬৩ বারে ৯২ লাখ ৭০ হাজার ৯৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিংয়ের ৫.৩৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৫.৩৩ শতাংশ, ডমিনেজের ৫.০১ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৭৬ শতাংশ, আইটিসির ৪.৬৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪৮ শতাংশ ও মিডল্যান্ড ব্যাংকের ৪.৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৫:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com