Ad
x

দর পতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

রবিবার, ২৮ জুন ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

দর পতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৮৯ বারে ৩ লাখ ২ হাজার ৩৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৮ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১৩৫ বারে ৪ লাখ ১৭ হাজার ২১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৮৭ বারে ২ লাখ ৮২ হাজার ৭১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ন্যাশনাল ফিড মিলসের ৩.৭৫ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭১ শতাশ, মেঘনা কনডেন্স মিল্কের ৩.৫৬ শতাংশ, এসকে ট্রিমসের ৩.৪২ শতাংশ, তুং-হাই নিাটংয়ের ৩.৩৩ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.২৩ শতাংশ ও রিজেন্ট টেক্সটাইলের ৩.০৩ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৫:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com