|

Advertisement
×
মো. হাসান তারেক, মুখ্য নির্বাহী কর্মকর্তা ইস্টার্ন ইন্স্যুরেন্স

BFIU  ও IDRA যৌথভাবে বীমা খাতে ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করুক

রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ৫১৫ বার পঠিত

BFIU  ও IDRA যৌথভাবে বীমা খাতে ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করুক

এন্টি মানি লন্ডারিং (AML) কার্যক্রমকে সফল করতে হলে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, “আজকের দিনে শুধু ম্যানুয়াল চেক যথেষ্ট নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডাটা বিশ্লেষণ ব্যবহার করে ঝুঁকিপূর্ণ লেনদেন শনাক্ত করা সম্ভব।”
তিনি আরও মনে করেন, ক্যামেলকোদের জন্য নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, কারণ অনেক সময় জটিল আর্থিক লেনদেন বিশ্লেষণে দক্ষতা লাগে। তিনি চান, BFIU  ও IDRA যৌথভাবে বীমা খাতে ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করুক, যাতে সন্দেহজনক লেনদেন তাৎক্ষণিকভাবে ধরা পড়ে।
সিইওর মতে, “গ্রাহকদের আস্থা অর্জন করতে হলে প্রথমে আমাদের নিজেদের স্বচ্ছ হতে হবে। AML কার্যক্রমে কঠোরতা আনতে না পারলে বিদেশি রিইন্স্যুরার ও বিনিয়োগকারীরা আস্থা হারাবে।” তাই তিনি মনে করেন, কমপ্লায়েন্স সংস্কৃতি শুধুমাত্র আইন মানা নয়, বরং ব্যবসায়িক টেকসই উন্নয়নের ভিত্তি।

Facebook Comments Box

Posted ০৩:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com