বিনোদন প্রতিবেদক
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ প্রিন্ট ১২০৩ বার পঠিত
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামের নামে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। এবার এগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন এই তারকা।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। জেসিয়া ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বলেন, গত কয়েকদিন ধরে আমাকে নিয়ে কিছু ফেক ভিডিও বানিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। বিশেষ একটি মহল এটি করছে বলেই আমার ধারণা। তাই আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।
তিনি আরও বলেন, মূলত এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই অভিযোগ দায়ের করলাম। আশা করছি, সাইবার ইউনিট দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
জেসিয়া বেশ কিছুদিন ধরেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন।
Posted ০৬:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com