বুধবার ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

একদিনের ব্যবধানে আবারো নিম্নমুখী সূচক

বিবিএ নিউজ.নেট   |   মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   302 বার পঠিত

একদিনের ব্যবধানে আবারো নিম্নমুখী সূচক

একদিনের ব্যবধানে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পুঁজিবাজারে আবারও কমেছে সূচক। তবে এদিন সূচক কমার প্রবণতা ছিল বেশি। তারপর সূচকের এ নিম্নগতিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিরা। কারণ গত কিছু ধরে যেভাবে সূচক বেড়েছে এখন সংশোধন হওয়াটাই স্বাভাবিক।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৭.৫৫ পয়েন্ট কমেছে। এর মাধ্যমে সূচকটি নেমে এসেছে ৭১৪০.৫০ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২.৬১ পয়েন্ট কমে ১৫৫৬.২২ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট কমে ২৬১১.৬৯-তে দাঁড়ায়।

এর আগে টানা ৮ কার্যদিবস উত্থানের পরে গত রবিবার (১২ সেপ্টেম্বর) ডিএসইএক্স ৫৬.৬৫ পয়েন্ট কমেছিল। যা পরের দিন ১৫.৯৬ পয়েন্ট বেড়েছিল।

ডিএসইতে আজ ২ হাজার ৯৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৬ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫২টির বা ১৩.৮৩ শতাংশের, দর কমেছে ৩০০টির বা ৭৯.৭৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির বা ৬.৩৮ শতাংশের দর।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.৭০ পয়েন্ট কমে দাঁড়ায় ২০৮৫৭.৬৬ পয়েন্টে।

সিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, কমেছে ২২৭টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩ লাখ টাকার সিকিউরিটিজ।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।