|

Advertisement
×

এবি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন মুহম্মদ নজরুল ইসলাম

সোমবার, ০৮ জুন ২০২৬   প্রিন্ট   ১৪৮ বার পঠিত

এবি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন মুহম্মদ নজরুল ইসলাম

মুহম্মদ নজরুল ইসলাম এবি ব্যাংক পিএলসি.-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে কর্মরত আছেন।

ইসলাম ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-এর লাইফ ফেলো ও সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড-এর সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পেশাগত উৎকর্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস তাঁকে ‘100 Most Talented Global HR Leaders in 2015’ সম্মাননায় ভূষিত করে।

ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) সম্পন্ন করেন।

Facebook Comments Box

Posted ০৮:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com