Ad
x

করোনা ভাইরাসে মারা গেছেন সিএসইর সাবেক এমডি ওয়ালিউল মারুফ মতিন

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬০১ বার পঠিত

করোনা ভাইরাসে মারা গেছেন সিএসইর সাবেক এমডি ওয়ালিউল মারুফ মতিন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মাসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালিউল মারুফ মতিন নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ওয়ালিউল মারুফ মতিন করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতেল ৮ দিন চিকিৎসা নিয়ে বসায় চলে যান। তবে নিয়মিত তিনি চিকিৎসকের পরামর্শ নিতেন। আবারও সমস্যা হলে ল্যাবএইডে ভর্তি হন। সেখানে আজ রোববার ভোরে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওয়ালি-উল-মারুফ মতিন ভেঞ্চার ক্যাপিটাল, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, কমোডিটি ফিউচারস, করপোরেট গর্ভনেন্সসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে অভিজ্ঞ। মারুফ মতিন অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com