Ad
x

জিডিপি প্রবৃদ্ধি সংশোধিত হারের চেয়ে বেশি হবে: অর্থমন্ত্রী

রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩৮৯ বার পঠিত

জিডিপি প্রবৃদ্ধি সংশোধিত হারের চেয়ে বেশি হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৭.৫ শতাংশ। সেটা কো-অর্ডিনেশন কমিটির সভায় সংশোধন করে ৬.৫ শতাংশ করা হয়েছে। তবে, আমি আশাবাদী, প্রবৃদ্ধি আরও বেশি হবে।

রোববার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

বাংলাদেশে মূল্যস্ফীতি প্রসঙ্গে জিডিপির প্রবৃদ্ধিবলেন, বৈশ্বিক কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়ে। বিশ্বে এখন বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আশা করছি, আমাদের এখানেও কমবে।

মুস্তফা কামাল বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, সে সময় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল। সেটা আমরা ৫-৬ শতাংশে নামিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু, কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই মূল্যস্ফীতি বেড়েছে।

নতুন বছরে দেশের অর্থনীতি নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ০৫:৩১ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com