বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসসিসির ওয়ার্ড কমিটি পুনর্গঠন

বিবিএনিউজ.নেট

রবিবার, ০৫ জুলাই ২০২০   প্রিন্ট   ৪০৬ বার পঠিত

ডিএসসিসির ওয়ার্ড কমিটি পুনর্গঠন

করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে বিশেষ মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা ২০২০ এর অনুচ্ছেদ ১৩ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা (প্রতিকল্প) এ কে এম লুৎফুর রহমান সিদ্দীক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, গঠিত এই কমিটির মধ্যে ওয়ার্ড কাউন্সিলর থাকবেন সভাপতি। সচিব কাউন্সিলের কার্যালয়/কমিটি কর্তৃক মনোনীত কর্মচারী হবেন সদস্য সচিব। এছাড়া সদস্য হিসেবে থাকবেন, মেয়র কর্তৃক মনোনীত প্রতিনিধি দুজন (১ জন পুরুষ, ১ জন মহিলা), সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর, কমিটি কর্তৃক স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব দুজন (১ জন পুরুষ, ১ জন মহিলা), কাউন্সিলর কর্তৃক ওয়ার্ড এলাকায় কর্মরত এনজিও কর্মী একজন এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।

সেখানে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ওয়ার্ড কমিটি পুনর্গঠন করার নির্দেশ দিয়েছেন। জরুরি ভিত্তিতে ওয়ার্ড কমিটি পুনর্গঠন করে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
×

Posted ১২:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com