Ad
x

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড

বুধবার, ১৭ জুন ২০২৬   প্রিন্ট   ৮৪ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪১১ বারে ২৫ লাখ ৪৫ হাজার ১৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩২ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা বিডি কম শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৩০বারে ৫৬ লাখ ৪৩ হাজার ৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২১ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৯৬ বারে ১১ লাখ ৮ হাজার ২৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিবিএসের ৮.৭৮ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৯১ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.১৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.০৮ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.৪৮ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.১৬ শতাংশ ও অগ্নি সিস্টেমের ৪.১৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৮:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com