|

Advertisement
×
শাহজালালের তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন করতে বিমানমন্ত্রীর নির্দেশ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   প্রিন্ট   ২৯ বার পঠিত

১৬ ডিসেম্বর উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন করতে বিমানমন্ত্রীর নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ এগিয়ে চলছে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা এইচ. ই. উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা হয়।

আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে।

এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্য উদ্বোধনের তারিখ সামনে রেখে Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম দ্রুত শুরু করা অত্যন্ত জরুরি। তিনি জানান, আগামী মাসের মধ্যেই জাপানি স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপকে দরপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে নির্ধারিত সময় অনুযায়ী ORAT কার্যক্রম শুরু করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়। প্রকল্পটি সময়মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করতে জাপানের ধারাবাহিক সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।

জবাবে জাপানের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বাংলাদেশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৈঠক শেষে ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু হওয়া উপলক্ষে বিমানমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জাপানের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-এর একটি প্রতীকী মডেল তুলে দেন।

Facebook Comments Box

Posted ০৭:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com