সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নোয়াখালীতে দুদকের মামলায় ইউসিবি’র সাবেক কর্মকর্তার কারাদন্ড

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১৬৩ বার পঠিত

নোয়াখালীতে দুদকের মামলায় ইউসিবি’র সাবেক কর্মকর্তার কারাদন্ড

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সাবেক সিনিয়র কর্মকর্তা কাজী মাহফুজুর রহমানকে ১৯ বছরের সশ্রম কারাদন্ড ও প্রায় দেড় কোটি টাকা জরিমানা করেছেন আদালত।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত আসামিকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত কাজী মাহফুজুর রহমান চট্টগ্রামের হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা কাজী হাবিবুর রহমানের ছেলে। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির নোয়াখালীর মাইজদী কোর্ট শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নোয়াখালী দুদকের আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিছ মিয়া জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দন্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ধারায় ৭ বছর, ৪৬৭ ধারায় ৭ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড দেন। পাশাপাশি এক কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার অপর আসামি কাজী সাইফুর রহমান, আজাদ রাকিব, নাজমা হক, মফিজুল ইসলাম খন্দকার ও মো. ছালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১২ মার্চ থেকে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত সময়ে ফেনী শাখায় কর্মরত অবস্থায় কাজী মাহফুজুর রহমান গোপনে কাজী সাইফুর রহমানের নামে একটি হিসাব খুলে জিএল হিসাব থেকে নিজের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন সময়ে মোট এক কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

মামলাটি তদন্ত করে দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের তৎকালীন উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নোয়াখালী দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন।

Facebook Comments Box

Posted ০৮:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com