শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

পুঁজিবাজার থেকে সরকারের ৫ কোটি টাকার বেশি রাজস্ব আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট  

পুঁজিবাজার থেকে সরকারের ৫ কোটি টাকার বেশি রাজস্ব আয় বেড়েছে

জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকার ৫ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৮০৮ টাকা বেশি রাজস্ব পেয়েছে।
জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পাওয়া সরকারও পুঁজিবাজার থেকে রাজস্ব আয় বেশি পেয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, আগস্ট মাসে সাধারন বিনিয়োগকারী অর্থাৎ ব্রোকারেজ হাউজের মাধ্যমে লেনদেন ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৩৪০টাকা।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ ব্রোকারহাউজের লেনেদেন থেকে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৬৩ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে আয় হয়েছে ৬ কোটি ৮ হাজার ৮৭৭ টাকা।উঝঊ

এর আগের মাস জুলাইয়ে দুই প্রকার লেনদেন থেকে সরকারের আয় হয়েছিলো ১৮ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ৫৩২ টাকা। এর মধ্যে বিনিয়োগকারীদের লেনদেন থেকে আয় হয়েছে ১২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ৬৬৫ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৮৬৭ টাকা।

Facebook Comments Box

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।