নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ জুলাই ২০২২ প্রিন্ট ৩২০ বার পঠিত
৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৩ কোটি ৭৬ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ২ কোটি ৫৮ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৩ কোটি ৬ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।
বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৩ কোটি ৯৮ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৬১৩ কোটি ৬ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৪ কোটি ৭২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।
Posted ০১:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুলাই ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com