|

Advertisement
×

যমুনা সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১৪ বার পঠিত

যমুনা সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে যমুনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর কাফরুলে রূপসী প্রো অ্যাকটিভ ভিলেজ কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৬-২৭ সালের জন্য ৯ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে মো. খাইরুল ইসলামকে আহ্বায়ক এবং মোহাম্মদ ইউসুফকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

সমিতি সূত্রে জানা যায়, সমবায় অধিদপ্তরের তদন্ত ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পূর্বের কমিটির অনিয়ম ও দুর্নীতি রোধ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় সমিতির দুই-তৃতীয়াংশের বেশি সদস্য উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি সমিতির কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার পাশাপাশি সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com