|

Advertisement
×

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি টাকা ছাড়িয়েছে

রবিবার, ২৩ আগস্ট ২০২৬   প্রিন্ট   ২২ বার পঠিত

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি টাকা ছাড়িয়েছে

দেশে বাংলা কিউআর চালুর পর এর মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৩ লাখ ৩ হাজার লেনদেনের মাধ্যমে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকার কেনাকাটা হচ্ছে। জুলাইয়ের শুরুর তুলনায় লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং অর্থমূল্য প্রায় তিন গুণ বেড়েছে।

গত ১ জুলাই থেকে দেশের সব প্রোপ্রাইটরশিপ প্রতিষ্ঠানে প্রচলিত কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর রাখা বাধ্যতামূলক করা হয়। এর আগে জুলাইয়ের শুরুতে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার বাংলা কিউআর লেনদেনের মাধ্যমে প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকার কেনাকাটা হতো।

এদিকে বাংলা কিউআরের আওতাধীন মার্চেন্ট বা ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যাও দ্রুত বেড়েছে। ১ জুলাই প্রায় ১৬ লাখ মার্চেন্ট থাকলেও বর্তমানে তা ৩০ লাখ ছাড়িয়েছে। বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোও মার্চেন্ট অন্তর্ভুক্তি ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে দেশে ডিজিটাল লেনদেন আরও বাড়বে এবং নগদ অর্থের ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ বাড়ায় দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার প্রসারেও বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ০৮:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com