|

Advertisement
×

পুনঃবীমা সংক্রান্ত বিষয়ে আইডিআরএ ও বিআইএ’র বৈঠক

সোমবার, ২৪ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩৩ বার পঠিত

পুনঃবীমা সংক্রান্ত বিষয়ে আইডিআরএ ও বিআইএ’র বৈঠক

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ এমপির নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন সঙ্গে বৈঠনে অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশের বীমা খাতের পুনঃবীমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দেশের বীমা খাতের উন্নয়ন, স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি পুনঃবীমা ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং খাতটির সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সম্ভাব্য করণীয় নিয়েও মতবিনিময় করা হয়। বৈঠকে আইডিআরএ’র পক্ষ থেকে বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ, স্থিতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com