বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রাইম ব্যাংকের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শনিবার, ০৬ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৬৮১ বার পঠিত

প্রাইম ব্যাংকের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৬ মে বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন কেআইবি কমপ্লেক্সে (কৃষি খামার সড়ক) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারদর এক দশমিক ৭৫ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৭ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১৭ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে ১৩ লাখ সাত হাজার ৮৩টি শেয়ার মোট ২৪৩ বার হাতবদল হয়, যার বাজারদর দুই কোটি ২৭ লাখ তিন হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ১৮ টাকায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ১৪ টাকা ৫০ পয়সা থেকে ২২ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।
এর আগে ২০১৭ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য সাত শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। যা তার আগের বছরে ছিল ১৬ শতাংশ নগদ লভ্যাংশ। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে এক টাকা ১৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ১১ পয়সা। যা তার আগের বছরে ছিল যথাক্রমে দুই টাকা ১৩ পয়সা ও ২৪ টাকা ৫৭ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১২১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা। যা তার আগের বছর ছিল ২১৮ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ০২:০০ অপরাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com