Ad
x

ফেক আইডি খুলে পপুলার লাইফের এমডির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

শনিবার, ১৬ মে ২০২৬   প্রিন্ট   ১৫৪ বার পঠিত

ফেক আইডি খুলে পপুলার লাইফের এমডির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী ও কোম্পানি নিয়ে মানহানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, রাজধানীর মতিঝিলে অবস্থিত পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসিতে কর্মরত শফিকুল ইসলাম শফি নামের এক কর্মকর্তা অভিযোগ করেন, গত ১৪ মে আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ফেসবুকে দেখতে পান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, “B M Yousuf Ali” নামের ওই ফেক আইডি থেকে ব্যবস্থাপনা পরিচালক ও তার পরিবারের সদস্যদের ছবি এডিট করে বিভিন্ন পোস্ট আপলোড ও শেয়ার করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

জিডিতে উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মতিঝিল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জিডি গ্রহণ করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ০৮:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com